প্রদীপ চৌধুরী, সায়েদুল ইসলাম তালাত, শামীম আহমেদ ও সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজারে সালেপুরে তুরাগ নদীতে বাসডুবির ঘটনায় লাশ নেওয়ার জন্য ৪০টি কফিন আনা হয়েছে।
সাভার সেনানিবাস থেকে আনা দুটি বিশেষ রেকার বেলা সাড়ে তিনটার দিকে বাসটি উদ্ধার অভিযান শুরু করে। প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধারে বেলা ৩টার দিকে রেকার দুটি আনা হয়।
ঢাকা জেলা প্রশাসনের অনুরোধে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রিসেন্ট এই ৪০টি কফিন সালেপুরে পাঠিয়েছে।
উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী নৌবাহিনীর পরিচালক ক্যাপ্টেন নাজমুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, রেকার দুটি দিয়ে ২০০ গজ দূর থেকেও বাসটি উদ্ধার করা সম্ভব।
ওদিকে, লাশ রাখার জন্য নদীর পাড়ে ঢাকা-আরিচা মহসড়কে দুটি তাবু টানিয়েছে সেনাবাহিনী।
এর আগে দুপুর দেড়টার দিকে একজন ডুবুরী বাসটি থেকে ৫০ বছরের কাছাকাছি বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেন। এ নিয়ে রোববারের ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২।
নিহত মকবুল গাজীর বাসা ঢাকার মহাখালী টিভি গেট এলাকায়। তার এক মেয়ের শ্বশুরবাড়ি সাভারে। তার হজে যাওয়ার কথা ছিলো। এজন্য রোববার সকালে তার সঙ্গে দেখা করতে সাভারে যাচ্ছিলেন মকবুল।
দমকল বাহিনীর ডুবুরী চাঁন মিয়া তার লাশটি উদ্ধার করেন।
এর আগে ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসটির সন্ধান মেলার ঘোষণা দেন স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম উদ্ধার তৎপরতা দেখতে বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে যান। বিকেল সাড়ে ৫ টার দিকে ঘটনাস্থল ত্যাগ করার সময় তিনি সাংবাদিকদের বলেন, "বাসটি উদ্ধারে জোর চেষ্টা চলছে।"
উদ্ধার কাজে দেরি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা আমাদের ব্যর্থতা। প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় উদ্ধার কাজে সময় লাগছে।"
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সালেপুর সেতুর দেড় থেকে দুইশ' ফুট দূরে বাসটির সন্ধান পাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অথচ রোববার দুর্ঘটনার পর ওই স্থানে কোনো তল্লাশি চালানো হয়নি।
তাদের সন্দেহ, রাতেই বাসটির সন্ধান পাওয়া গেছে এবং লাশ সরিয়ে ফেলা হয়েছে।
ডুবে যাওয়ার পর বাসের আট যাত্রী তীরে উঠে আসেন। এর মধ্যে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহত মনোয়ারা খাতুন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে ছাত্রী।
জীবিত উদ্ধার বাসযাত্রীদের একজন তপন (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাসটিতে ৪০-৫০ জন আটকা পড়েছিলেন।
দুর্ঘটনার পর থেকে সালেপুর সেতুর কাছে ভিড় করে আছে বাসযাত্রীদের স্বজনদের পাশাপাশি স্থানীয়রা।
উদ্ধার অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী, দমকল বাহিনী এবং কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয়রা নেমেছেন তুরাগ নদীতে।
তবে নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান বিঘি
bdnews24