প্রদীপ চৌধুরী, সায়েদুল ইসলাম তালাত, শামীম আহমেদ ও সেলিম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সাভার, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়ার ২৫ ঘণ্টা পর বাসটির সন্ধান মিলেছে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাইকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো।
ওদিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন, সালেপুর সেতুর দেড় থেকে দুইশ' ফুট দূরে বাসটির সন্ধান পাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অথচ রোববার দুর্ঘটনার পর ওই স্থানে কোনো তল্লাশি চালানো হয়নি।
তাদের সন্দেহ, রাতেই বাসটির সন্ধান পাওয়া গেছে এবং লাশ সরিয়ে ফেলা হয়েছে।
দুর্ঘটনার পর থেকে সালেপুর সেতুর কাছে ভিড় করে আছে বাসযাত্রীদের স্বজনদের পাশাপাশি স্থানীয়রা।
উদ্ধার অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী, দমকল বাহিনী এবং কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয়রা নেমেছেন তুরাগ নদীতে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান বিঘি
bdnews24