জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১০-১১ সালের স্নাতক ১ম বর্ষের ভর্তির (এসএমএসের মাধ্যমে) আবেদনের সময় দুইদিন বাড়ানো হয়েছে।
রোববার বিকেলে ভর্তি কমিটির এক সভায় ভর্তি এসএমএস গ্রহণের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষার সময় অপরিবর্তিত রয়েছে।
জবির গণসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী রোববার রাত ১২টায় আবেদনের সময় শেষ হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, নতুন পদ্ধতিতে আবেদন এবং বিভাগ পরিবর্তনের জন্য প্রত্যেক শিক্ষার্থী সব ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
'ক' ইউনিটে ভর্তির শর্তাবলীতে ফার্মেসী বিভাগের জন্য সংশ্লি
bdnews24