গোপালগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েনিফোর ডটকম) - গোপালগঞ্জে রোববার সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে। আহত হয়েছে আরো অন্তত তিনজন।
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া ও মুকসুদপুর উপজেলার গাড়লগাতী এলাকায় দুটি দুর্ঘটনায় এই দুজন মারা গেছে।
নিহতরা হলেন- বাগেরহাটে মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের সিদ্দিক শেখ (৮০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের মহসীন শেখ (২৫) ।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রমেশ চন্দ্র দাস জানান, সকাল ১০ টার দিকে একটি ফাঁকা লোকাল বাস ঘুরানোর সময় পথচারী সিদ্দিককে ধাক্কা দিয়ে দ্রুত খুলনার দিকে পালিয়ে যায়। ঘটনাস্থইে তিনি মারা যান।
এছাড়া দুপুর ১২ টার দিকে গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া সড়কের বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের ছাদ থেকে পড়ে ছবি মিয়া ( ৮৪) নামের একজন আহত হয়েছেন।
কাশিয়ানী থানার এসআই অলিয়ার রহমান জানান, সকাল ৮ টার দিকে রাজপাট-খন্দারপাড় সড়কের গাড়লগাতী ব্রিজের কাছে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে নসিমনের (স্থানীয় যান্ত্রিক যান) চাপা পড়ে যাত্রী মহসীন শেখ মারা যান।
আহত হন তার মহসীনের স্ত্রী শিমু (১৮) ও নসিমন চালক হাবিবুর রহমান (২০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24