খুলনা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ঠিকাদারী কাজের দরপত্র জমা দেওয়ায় বাধাদানের অভিযোগ পাওয়া গেছে।
প্রায় সোয়া তিন কোটি টাকার এই কাজের ১১টি সিডিউল বিক্রি হলেও জমা পড়েছে মাত্র দুইটি।
সিডিউল জমা দিতে না পারা ঠিকাদাররা রোববার এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন।
এলজিইডি কার্যালয় থেকে জানা গেছে, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায় ১০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র মেরামতের জন্য স
bdnews24