২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বন্ধ তিন পোশাক কারখানা খুলেছে

তিনদিন বন্ধ থাকার পর সাভারের ডাইনেস্টি গ্র"পের তিনটি সোয়েটার কারখানা শনিবার সকালে খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

সাভার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিন বন্ধ থাকার পর সাভারের ডাইনেস্টি গ্র"পের তিনটি সোয়েটার কারখানা শনিবার সকালে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আশুলিয়ার আউখপাড়া এলাকার এই কারখানার আরো তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন-জাকির হোসেন (২৬), মো. মাসুম (২৪) ও মোবারক হোসেন (৩১)। এ নিয়ে মোট ছয় শ্রমিককে গ্রেপ্তার করা হল। এদিকে গ্রেপ্তারের ভয়ে কারখানায় শ্রমিকদের উপস্থিতি ছিল খুবই কম। দুই কর্মকর্তাকে মারধর করার জেরে মঙ্গলবার কারখানা তিনটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কর্তৃপক্ষ কারখানা তিনটি খুলে দেয়। শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিলেও গ্রেপ্তার আতঙ্কে অনেকেই কারখানায় আসেনি। ডাইনেস্টি গ্র"পের প্রতিষ্ঠান 'ডাইনেস্টি সোয়েটার (বিডি) লিমিটেড, ডাইনেস্টি নিট ফ্যাশনস লিমিটেড ও মিলেনিয়াম সোয়েটারস লিমিটেড কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে গত সোমবার কারখানার দুই কর্মকর্তাকে মারধর করে। শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে মূল ফটকে ভিতর থেকে তালা দিয়ে বন্ধ করে রাখে। এ ঘটনায় ওইরাতে ডাইনেস্টি গ্র"পের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিল আশুলিয়া থানায় ৪০৯ জন শ্রমিককে আসামি করে একটি মামলা করেন। পরদিন মঙ্গলবার কারখানা তিনটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গত বুধবার ভোরে পুলিশ কারখানার সামনে থেকে আমিনুল ইসলাম, রুবেল মিয়া ও আলমগীর হোসেনকে গ্রেপ্তারের পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শনিবার ভোওে কারখানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরো তিনজনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২১০৪ ঘ.