২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে আরেকটি লঘুচাপ

নিম্নচাপ কেটে যাওয়ার পর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 08:38 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিম্নচাপ কেটে যাওয়ার পর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। শনিবার সকাল ৬টায় অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের নিম্নচাপটি স্থলভাগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশ অতিক্রম করে আসামে পৌঁছে গুরুত্বীহন হয়ে পড়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে আরেকটি লঘুচাপ। মৌসুমী বায়ুপ্রবাহ বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় আছে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও এবং ঢাকা ও সিলেট বিভাগের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১৪৩৭ ঘ.