২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ বস্তা ভারতীয় পলিথিন ব্যাগ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ৬ বস্তা ভারতীয় পলিথিন ব্যাগ ও ৫০ গ্রাম হেরোইনসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 07:18 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও রাজশাহীর গোদাগাড়ী এলাকা থেকে আমদানী নিষিদ্ধ ৬ বস্তা ভারতীয় পলিথিন ব্যাগ ও ৫০ গ্রাম হেরোইনসহ ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। বিডিআর সদস্যরা শনিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ২ ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার কলেজপাড়ার শহর আলীর ছেলে মিঠু (২৫) ও গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি গ্রামের মুখলেসুর রহমান (৪০)। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন জানান, শনিবার ভোর ৫টার দিকে বিডিআরের একটি টহল দল গোমস্তাপুর বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ বস্তা ভারতীয় পলিথিন ব্যাগ উদ্ধার করে। বিডিআরের অপর একটি দল ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ীর ডিএমসি সীমান্তে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ মিঠু ও মুখলেসুরকে আটক করে। তিনি জানান, উদ্ধারকৃত পলিথিন ও হোরোইনের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৫ হাজার টাকা। এ ব্যাপারে গোমস্তাপুর ও গোদাগাড়ী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত পলিথিন ব্যাগ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩১৭ ঘ.