২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আবার ডাকাতি, মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

সাভারে তিন বাড়িতে ডাকাতির পরের রাতেই আবার একসঙ্গে চার বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 07:12 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

সাভার, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে তিন বাড়িতে ডাকাতির পরের রাতেই আবার একসঙ্গে চার বাড়িতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাত দল শুক্রবার রাতে ওই চার বাড়ি থেকে লুট করেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র। ডাকাতরা কুপিয়ে হত্যা করেছে এক মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তাকে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন পাঁচজন। এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলিবর্ষণ করে চলে যায়। সাভারের আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক (৬৮) সেনাবাহিনীর সাবেক অনারারী ক্যাপ্টেন ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আহতরা হচ্ছে, মোজাম্মেল হকের ছেলে মিজানুর রহমান এবং ব্যবসায়ী রুহুল আমিন, তার স্ত্রী শামসুন্নাহার, মেয়ে শান্তা ও ছেলে রুবেল। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকাবাসী জানান, ৩০/৩৫ জনরে একদল ডাকাত অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে রুহুল আমীনরে বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লুটে নেয় মূল্যবান মালামাল। এসময় বাধা দিলে ডাকাতরা তাদের পিটিয়ে আহত করে। পরে ডাকাতরা পার্শ্ববর্তী জয়িা হোসেনের বাড়িতে হানা দেয়। লুটে নেয় মূল্যবান সামগ্রী। ডাকাতদের অপর একটি দল পাশ্ববর্তী মুক্তার হোেেসনর বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরই মধ্যে এলাকায় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে লোকজন মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষণা দেওয়া শুরু করে। পরে এলাকাবাসী বেরিয়ে আসে। কিন্তু ডাকাতদল পুনরায় মুক্তেিযাদ্ধা মোজাম্মলে হকের বাড়িতে প্রবেশ করে। এ সময় তিনি ও তার ছেলে বাধা দিলে ডাকাতরা মোজাম্মেল হককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। এক পর্যায়ে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা কয়কে রাউন্ড ফাঁকা গুলবির্ষণ ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। মোজাম্মলে হকরে ছেেল মজিানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। ডাকাতরা আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।" এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাত ডাকাত চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখি ডাকাতরা ফাঁকা গুলিবর্ষণ করছে। একপর্যায়ে ডাকাতরা বোমা ফাঁটিয়ে নির্বিঘে