২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন নিউজ কল জানাবে প্রতিদিনের খবর

প্রতিদিনের খবর গ্রাহকদের শোনাতে নতুন একটি সেবা চালু করেছে গ্রামীণফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 03:41 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিদিনের খবর গ্রাহকদের শোনাতে নতুন একটি সেবা চালু করেছে গ্রামীণফোন। চাইলে গ্রামীণফোনের যে কোনো গ্রাহক সন্ধ্যায় শুনতে পারবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবেশিত সর্বশেষ সংবাদ। মোবাইল ফোন সংবাদ সেবায় নতুন মাত্রা নিয়ে আসা 'গ্রামীণফোন নিউজ কল' চালু করতে হলে গ্রাহকদের সাবস্ক্রাইব করতে হবে। তাহলে প্রতিদিন সন্ধ্যায় গ্রাহকের মোবাইল ফোনে একটি কল যাবে। কলটি ধরলে দিনের শীর্ষ সংবাদ, শিরোনাম সহ দেশ-বিদেশের নানা ঘটনার খবর শোনা যাবে। সাবস্ক্রাইব করতে গ্রামীণফোন ব্যবহারকারীদের মোবাইল ফোনের মেসেজ অপশনে