২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবক খুন, গ্রেপ্তার ১

রাজধানীর তুরাগ থানার পাকুরিয়া গ্রাম থেকে স্বপন (২৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তুরাগ থানার পাকুরিয়া গ্রাম থেকে স্বপন (২৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে তারা মসজিদের পার্শ্ববর্তী ঝিলের পার থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে খুন করা হয় বলে ধারণা করছে পুলিশ। নিহতের বুকের বামপাশে ধারালো ছুরির অঘাত রয়েছে। তুরাগ থানার উপ পরিদর্শক নিবারুন চন্দ্র বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় তুরাগ থানায় ইয়াছিন (২৫), রাজু (২২) ও অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইয়াছিন এখনো পলাতক রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। প্রেমের ঘটনার জের ধরে বিবাদের কারণে এ হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার সকালে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২১০০ ঘ.