ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবিসি বাংলা বিভাগের সাংবাদিক কাদির কল্লোলের বাবা আবদুল আজিজ মিয়া মারা গেছেন।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিবিসি ঢাকা ব্যুরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজ মিয়ার বয়স হয়েছিলো ৬৭ বছর। হৃদরোগের পাশাপাশি কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি।
আজিজ মিয়াকে গাইবান্ধায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আজিজ মিয়া দীর্ঘদিন গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি নাট্যচর্চা করতেন তিনি। তিনি কয়েকটি নাটকও লিখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24