২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে ব্যবসায়ী খুন

রাজধানী সূত্রাপুরে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহ আলম শেখ নামে ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 07:56 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী সূত্রাপুরে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহ আলম শেখ নামে ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্যামবাজার জামাই মিয়ার আড়তের পাশ থেকে আলমের (৪০) লাশ উদ্ধার করা হয় বলে সূত্রাপুর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আড়তের এক কর্মচারী জানিয়েছে, ৪/৫ জন যুবক আলমকে মুখ বেঁধে আড়ত থেকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। তখন জাহাঙ্গীর ধস্তাধস্তি ও চিৎকার করলে যুবকরা ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়।" ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। আলম যাত্রবাড়ীর ধনিয়ায় থাকতেন। নিহতের শাশুড়ি সাজেদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুষ্টিয়া থেকে সবজিসহ নানা পণ্য এনে আলম ঢাকায় বিক্রি করতেন। কুষ্টিয়ায় তার এক ব্যবসায়িক অংশীদার রয়েছে। সাজেদার ধারণা, ব্যবসায়িক কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এর সঙ্গে কুষ্টিয়ার অংশীদারের যোগসূত্র থাকতে পারে। নিহত আলমের রাব্বি (৭) ইলমা (৪) নামে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রীর নাম মিনা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.