নারায়ণগঞ্জ, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লস্কর-ই তৈয়বার বাংলাদেশের সমন্বয়কারী মাওলানা ইমরান মিয়াকে (৪৩) আবারো হেফাজতে নিয়ে চারদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বুধবার নারায়ণঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজত চায়।
হাকিম আব্দুল কুদ্দুসের চারদিন হেফাজতে রেখে ইমরানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে তাকে পাঁচদিন জিজ্ঞাসাবাদ করা হয়।
গত ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকা থেকে ইমরানকে আটক করে র্যাব-১১ আদমজি ক্যাম্পের একটি দল।
তার কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক জাল মুদ্রা, পাসপোর্ট, ভুয়া ভোটার পরিচয়পত্র, উর্দু ভাষায় ধারণকৃত দুটি জিহাদি ভিডিও সিডি ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম সাংবাদিকদের জানান, টাস্কফোর্স ইন্টারগেশন (টিএফআই) সেলে জিজ্ঞাসাবাদে দেওয়া ইমরানের স্বীকারোক্তি অনুযায়ী সাভার থানাধীন শাহীবাগ এলাকার আরজু গনি মিয়ার বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ৩০ কেজি বিষ্ফোরক পাউডার উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি জানান, ইমরানকে আরো জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন হেফাজত চাইলে আদালত চারদিনের হেফাজত মঞ্জুর করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে ইমরান জানিয়েছেন, তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাইকপাড়া গ্রামে। প্রথমে তিনি এ দেশে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার চর হিসেবে কাজ শুরু করলেও এখন পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সহযোগী হিসেবে কাজ করেন।
ধরা পড়ার আগ পর্যন্ত তিনি বাংলাদেশে লস্কর-ই তৈয়বার সমন
bdnews24