২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলায় বগুড়া জামায়াত নেতার সাজা

মানহানির মামলায় জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির শাহবুদ্দিনকে দুই বছর কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 02:04 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

রাজশাহী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানহানির মামলায় জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির শাহবুদ্দিনকে দুই বছর কারাদণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত। শাহবুদ্দিন বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক। এই মামলায় পত্রিকাটির বাঘা (রাজশাহী) প্রতিনিধি ওমর ফারুককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাজশাহী জেলা জজ আলমগীর হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় জামায়াত নেতা শাহবুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত অপর আসামি পালাতক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, দৈনিক সাত মাথা পত্রিকায় ২০০৫ সালে 'রাজশাহীর পুঠিয়ায় জালাল মিয়ার বাড়ীতে অসামাজিক কার্যক্রম চলছে' শিরনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই বছরই জালাল বাদি হয়ে পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককে আসামি করে রাজশাহী আদালতে মানহানি মামলা করেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত জামায়াত নেতা শাহবুদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের দিন থেকে অপর আসামির সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৭ ঘ.