২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েবের মাধ্যমে চোরাই পণ্য কেনাবেচার দায়ে গ্রেপ্তার ৯

ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ পণ্য কেনাবেচায় জড়িত অভিযোগে মো. মঞ্জুরুল কবির ওরফে আল আমিন নামে বিক্রেতা ও আট ক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ পণ্য কেনাবেচায় জড়িত অভিযোগে মো. মঞ্জুরুল কবির ওরফে আল আমিন নামে বিক্রেতা ও আট ক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আটটি চোরাই মটর সাইকেল। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-২-এর সহকারি পরিচালক (অপস) মোহাম্মদ সাফিউল সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেলবাজার এবং ক্লিকবিডিডটকম নামের দুইটি ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের কেনাবেচার বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। এগুলোর মধ্যে মোবাইল সেট, কম্পিউটার, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী, মটর সাইকেল, বিভিন্ন ধরণের গাড়ি রয়েছে। এসব ওয়েবসাইটে চোরাই পণ্যের কেনাবেচা হচ্ছে