বরগুনা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোসাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। ট্রলার ভর্তি ইলিশ আসছে বরগুনার পাথরঘাটা মৎস্য বন্দরে।
কিন্তু বরফ সংকটের কারণে ইলিশ সংরক্ষণ করা যাচ্ছে না। এতে দাম কম পাচ্ছেন বলে জেলেরা জানিয়েছেন।
ব্যবসায়ীরা বলছেন, ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় বরফকলগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী বরফ পাচ্ছেন না তারা। আর সে কারণে তারাও আশানুরূপ মাছ কিনতে পারছেন না।
বুধবার সকালে মাছ ধরার ট্রলার মালিক শাহ আলম, মিরাজ ও জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে। তারা এসব মাছ পাথরঘাটা মৎস্য বন্দরে নিয়ে এসেছেন।
তবে বরফ সংকটের কারণে মাছের দাম কম। যে পরিমান মাছ তারা ১০ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি করেছেন। সেটা ১৫-২০ লাখ টাকা বিক্রি করা যেতো।
জেলে বজলুর রহমান জানান, "ঝড়-বইন্ন্যা অইলেই মাছ অয় গাঙ্গে, তয় মরণেরও ভয় থাকে।"
জেলেরা জানান, ঝড়-বৃষ্টি হওয়ায় তারা মাছ পেতে শুরু করেছেন। গত চারদিনে পাথরঘাটায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন সংস্থার (বিএফডিসি) পাইকারি বাজারে কয়েক কোটি টাকার মাছ বিক্রি হয়েছে।
বরফ সংকটের কারণে বর্তমানে প্রতিমণ ইলিশ ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। চারদিন আগে এ মাছের দাম ছিল প্রতিমণ ১০ থেকে ১২ হাজার টাকা।
পাথরঘাটা আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরে মাছ ধরা পড়ায় জেলেদের মনে স্বস্তি ফিরে এসেছে। তবে বরফ সংকটের কারণে তারা চাইলেও বেশি মাছ কিনতে পারছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, উৎপাদনের চেয়ে চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি ক্যান বরফের দাম ৮০ টাকা থেকে বেড়ে হয়েছে চারশ' টাকা।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় পাথরঘাটার ২২টি বরফ কলের মধ্যে চারটি বন্ধ রয়েছে। সে কারণে প্রতিদিন প্রায় পাঁচ হাজার ক্যান বরফ কম উৎপাদন হচ্ছে।
গত ২০দিন ধরে দিন-রাত ২৪ ঘণ্টায় বিদ্যুৎ থাকে ৫-৬ ঘণ্টা। দক্ষিণাঞ্চলের হাজার হাজার জেলে পাথরঘাটার বরফের উপর নির্ভরশীল। এখানে বরফ না পাওয়ায় দূর-দূরান্ত থেকে বরফ আনতে হচ্ছে তাদের।
পল্ল
bdnews24