২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: গ্রেপ্তার ৩

ঢাকা সাভার উপজেলার আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 10:46 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

সাভার (ঢাকা), অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সাভার উপজেলার আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে আউখপাড়া এলাকা থেকে ডাইনেস্টি গ্র"পের প্রতিষ্ঠান ডাইনেস্টি সোয়েটার (বিডি) লিমিটেডের এই তিন শ্রমিককে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন- আমিনুল ইসলাম (২৬), রুবেল মিয়া (২৮) ও আলমগীর হোসেন (২২) সোমবার আশুলিয়ার আউখপাড়া এলাকার ডাইনেস্টি সোয়েটার (বিডি) লিমিটেড, ডাইনেস্টি নিট ফ্যাশনস লিমিটেড ও মিলেনিয়াম সোয়েটারস লিমিটেড কারখানার শ্রমিকরা কাজের মজুরি (পিস রেট) বৃদ্ধির দাবিতে কারখানার দুই কর্মকর্তাকে মারধর করে। আরো কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় । ওই ঘটনায় রাতেই ডাইনেস্টি গ্র"পের প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিল আশুলিয়া থানায় ৪০৯ জন শ্রমিককে আসামি করে একটি মামলা করেন। আশুলিয়ার থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে কারখানার পাশে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় এদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবারের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রািতনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৭ ঘ.