২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ২ সন্ত্রাসী গ্রেপ্তার

বাগেরহাটে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে তালিকাভুক্ত দুই সন্ত্রাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 08:01 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

বাগেরহাট, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে তালিকাভুক্ত দুই সন্ত্রাসী। মঙ্গলবার রাতে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৬ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবু শোয়েব জানিয়েছেন। গ্রেপ্তার দুজন হলেন- খুলনা মহানগরের বয়রা এলাকার সাঈদুর রহমান শাওন (২৮) ও বড় বয়রা ফকিরবাড়ি এলাকার শেখ সোহেল (২৬)। তাদের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা ও খালিশপুর থানার হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক মামলা মামলা রয়েছে বলে র‌্যাব জানায়। র‌্যাব কর্মকর্তা শোয়েব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাগেরহাট থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে শাওন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। সোহেলের কাছে একটি ধারালো চাপাতি পাওয়া গেছে।" দুজনকেই খুলনার খালিশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৯ ঘ.