২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শিশুকে জবাই করে হত্যা

রংপুরের পীরগাছা উপজেলায় এক শিশুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 07:02 PM

রংপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের পীরগাছা উপজেলায় এক শিশুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সুলতান (১২) নামের এই শিশুর লাশ বাড়ির কাছের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে পীরগাছা থানার ওসি আসলাম ইকবাল জানান, সুন্দর গ্রামের হতদরিদ্র জয়নাল আবেদীনের ছেলে সুলতান সোমবার রাত থেকে নিখোঁজ ছিলো। কারা কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৬ ঘ.