ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিলের অনুমতি মিললেও হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত না করায় আপাতত সম্প্রচারে যেতে পারছে না যমুনা টেলিভিশন।
যমুনা টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার বন্ধের সরকারি সিদ্ধান্ত বৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার আপিলের অনুমতি দেয় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ।
আদেশের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কৌঁসুলী রেজা-ই-রাকিব সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ যমুনা টেলিভিশনের লিভ টু আপিল মঞ্জুর করেছে। হাইকোর্টের রায়ের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি। এর ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যমুনা টেলিভিশন চ্যানেলটি সম্প্রচারে যেতে পারবে না।
গত ২০ মে হাইকোর্ট যমুনা টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ বাতিলের আদেশ বৈধ বলে রায় দেয়। তবে যমুনা টেলিভিশনের নতুন করে করা অনাপত্তিপত্রের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে সরকারকে নির্দেশ দিয়েছিলো আদালত।
স
bdnews24