২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লস্করের ৩ সদস্য দু'দিনের রিমান্ডে

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে গ্রেপ্তার তিনজনকে দু'দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 04:13 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে গ্রেপ্তার তিনজনকে দু'দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন মো. সেলিম ওরফে খুররম, আব্দুল মালেক এবং মো. ইমরান। সোমবার বিকালে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।। চোরাকারবারের মাধ্যমে বিদেশী মুদ্রা বাংলাদেশে আনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজত (রিমান্ড) চায় গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুহুল আমিন লস্করের তিন সদস্যকে রিমান্ডে নেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। শনিবার বিকালে রাজধানীর গুলিস্তান এলাকার হোটেল ইম্পেরিয়াল থেকে লস্কর-ই-তৈয়বার সদস্য সন্দেহে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই পাকিস্তানী পাসপোর্টধারী। অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের জাল মুদ্রা উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/পিডি/২১৫৫ ঘ.