ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবছর ৯৩ হাজার আটশ ৬৯ বাংলাদেশি হজ করতে যাচ্ছেন জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, তাদের চিকিৎসায় ৯৪ সদস্যের একটি দল গঠন করা হয়েছে।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন ছয় হাজার সাতশ ৩৭ জন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ করবেন ৮৭ হাজার একশ ৩২ জন। প্রতি এক হাজার জনের জন্য একজন করে মোট ৯৪ সদস্য বিশিষ্ট চিকিৎসক দল গঠন করা হয়েছে।
সুষ্ঠুভাবে হজ আয়োজন পরিচালনার জন্য গতবারের মতো এবারো আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। নির্ধারিত সময়ের আগেই হজযাত্রীদের মক্কা ও মদিনায় পৌঁছে দেওয়া হবে।
শাহজাহান মিয়া জানান, এবার হজযাত্রীদের অন্য যে কোনো বছরের তুলনায় বেশি সুবিধাসম্পন্ন তিন/চার তারকা মানের বাড়ি অথবা হোটেলে রাখা হবে।
হাজীদের সহায়তা দিতে ৩৫ সদস্য বিশিষ্ট একটি প্রশাসনিক দল নিয়োজিত থাকবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "পুরো হজ্ব ব্যবস্থাপনায় আইটি সুবিধা দেওয়া হবে। এবারই প্রথমবারে মতো এসএমএস'র মাধ্যমে হাজীদের জরুরি তথ্য আদান-প্রদানের ব্যবস্থা থাকবে। প্রতি ৬০ জন হজযাত্রীর জন্য একজন করে গাইড থাকবেন।"
চিকিৎসক দল ইতিমধ্যে সৌদি আরব যাওয়া শুরু করেছে বলে জানান প্রতিমন্ত্রী।
দেশে মসজিদ আড়াই লাখ
চাঁদপুর-৪ আসনের সাংসদ মো. হারুনুর রশিদের প্রশ্নের জবাবে শাহজাহান মিয়া সংসদকে জানান, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ২০০৮ সালের জরীপ অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা দুই লাখ ৫০ হাজার তিনশ ৯৯টি।
এ সব মসজিদ সুষ্ঠুভাবে পরিচালনায় সরকার ইতিমধ্যে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করেছে বলে জানান তিনি। এই নীতিমালা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
৩৮ দেশের সঙ্গে শিক্ষা-সংস্কৃতি চুক্তি
কুমিল্লা-৪ আসনের সাংসদ এবিএম গোলাম মোস্তফার প্রশ্নের জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ সংসদকে জানান, বিশ্বের ৩৮টি দেশের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক চুক্তি রয়েছে।
দেশগুলো হচ্ছে
bdnews24