ঢাকার বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ গঠন সোমবার
রাজধানীর পিলখানায় বিডিআর সেক্টর সদর দপ্তরের বিদ্রোহী সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে সোমবার।
রাজধানীর পিলখানায় বিডিআর সেক্টর সদর দপ্তরের বিদ্রোহী সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে সোমবার।
পিলখানায় দরবার হলে বিশেষ আদালতে রোববার অভিযোগ গঠনের শুনানি শেষে আদালত এই দিন নির্ধারণ করে। সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়।
এ মামলায় মোট ৮৬ জন অভিযুক্ত। এর মধ্যে ৮৪ জনকে আদালতে হাজির করা হয়। বাকি দুইজন পলাতক।
এর আগে বিশেষ আদালত-৫ এ এই বিচার অনুষ্ঠিত হলেও রোববার বিচার শুরু হয় আদালত ১১ তে। জাতীয় সংসদে স
