২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আরো ২টি ইউনিট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ৪৫০ ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার আরো দু'টি নতুন ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ৪৫০ ও ১৫০ মেগাওয়াট ক্ষমতার আরো দু'টি নতুন ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ। শনিবার এ দু'টি ইউনিট স্থাপনের জন্য জায়গা পরির্দশন করে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এছাড়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব অর্থায়নে আগামী ডিসেম্বরের মধ্যে ৫৫ মেগাওয়াট ক্ষমতারও একটি ইউনিটের নির্মাণ কাজ শুরু হওয়ার সিদ্ধান্ত আগে থেকে হয়ে আছে। এ তিনটি ইউনিট মিলে কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা হবে ১৩৭৯ মেগাওয়াট। বর্তমান চালু আটটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৭২৪ মেগাওয়াট। তিনি বলেন, সরকার ও বেসরকারি উদ্যোগে নতুন ইউনিটগুলো নির্মাণ করা হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশুগঞ্জে গ্যাসের সহজ লভ্যতার কারণে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। জায়গা পরিদর্শন শেষে তিনি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রসাশক আব্দুল মান্নান, পুলিশ সুপারিনটেনডেন্ট মুখলেছুর রহমান, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১১ ঘ.