ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সব অধিকারের নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে পাবর্ত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি আয়োজিত মানববন্ধনে নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে পিসিপির সভাপতি বাবলু চাকমা বলেন, "বাংলাদেশ সরকার এখনও এদেশে বসবাসরত বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীগুলোকে স্বীকৃতি দেয়নি।
'ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০'-এ আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করাকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেন তিনি।
অনতিবিলম্বে দেশে বসবাসরত সব আদিবাসীদের স্বীকৃতি জানায় সংগঠনটি।
সুনির্মল দেওয়ানের সভাপতিত্বে ও বাতায়ন চাকমার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পিসিপির অর্থ সম্পাদক তুহিন চাকমা, ঢাকা মহানগর শাখার নেতা জেমসন এমলাই প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২০০ ঘ.
bdnews24