২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে শিশু খুন

শেরপুর সদর উপজেলার চরশেরপুর সাতানী পাড়া গ্রামে শুক্রবার রাতে প্রতিপক্ষের দায়ের কোপে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

শেরপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর সদর উপজেলার চরশেরপুর সাতানী পাড়া গ্রামে শুক্রবার রাতে প্রতিপক্ষের দায়ের কোপে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রিফাত আলী (৫) ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। শেরপুর সদর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান জানান, পূর্ব বিরোধের জেরে রাত ৮টার দিকে গ্রামের আব্দুর রহমানের সঙ্গে উজ্জ্বল ও রিয়াজের লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জ্বল, রিয়াজ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুর রহমানকে তাড়া করে। এ সময় আব্দুর রহমানের ছেলে রিফাত ঘর থেকে বের হলে তারা শিশুটিকে রামদা'র কোপে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এ ঘটনায় আব্দুর রহমান নয়জনকে আসামি করে শেরপুর সদর থানায় একটি মামলা করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শেরপুর সদর থানার ওসি মো. আক্রাম হোসেন জানান, হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.