২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে'

দেশের টেকসই উন্নয়নের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের টেকসই উন্নয়নের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। শনিবার বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) 'ইন্টারন্যাশনাল শর্ট কোর্স অন সোলার পিভি সিস্টেম' শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক জানান, ২০২০ সালের মধ্যে মোট বিদ্যুতের ১০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, "দেশের সামগ্রিক উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন। দেশের টেকসই উন্নয়নের স্বার্থে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে।" দেশে সৌরশক্তি ব্যবহারের সব সম্ভাবনা কাজে লাগাতে তিনি সংশ্লিষ্ট গবেষকদের প্রতি আহবান জানান। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, ফ্লেন্সবার্গ ইউনিভার্সিটি এবং জার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড) এই কোর্সের আয়োজন করে। বুয়েটের উপাচার্য অধ্যাপক এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বুয়েটের উপ-উপাচার্য এম হাবিবুর রহমান, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান মো. সাইফুর রহমান, জিটিজেড-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এরিক অটো গম এবং কোর্সের সমন্বয়ক অধ্যাপক শহীদুল ইসলাম খান বক্তব্য রাখেন। কোর্সে দেশি-বিদেশি ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করছেন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত কোর্সটি চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৮৩১ ঘ.