ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)- ২০ টন চোরাই রডসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ খিলগাঁও থানা পুলিশ।
শুক্রবার রাতে জোড়পুকুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খিলগাঁও থানার উপপরিদর্শক শেখ আমিনুল ইসলাম।
গ্রেপ্তার তিনজন হলেন- হাবিবুর রহমান, টুকু সিকদার, জাকির হোসেন।
পুলিশ কর্মকর্তা আমিনুল শনিবার বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, একটি ট্রাক থেকে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। ট্রাকে পাওয়া যায় ২০ টন চোরাই রড।
তবে অভিযানের সময় ট্রাকচালক পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
এসআই আমিনুল বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচালকরা ছিনতাইকারী চক্রের যোগসাজশে বিভিন্ন দামি মালামাল চুরি করে আসছে। এ ধরনের অভিযোগ পেয়েই ওই অভিযান চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/এসআইএম/এমআই/১৮১৩ ঘ.
bdnews24