ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মিরপুরে নিজের বাড়িতে খুন হয়েছেন এক নারী। তার মেয়ে স্কুল থেকে ফিরে মার লাশ দেখতে পায়।
মিরপুর ১ নম্বর সেকশনের ৭ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাটে মেয়েকে নিয়ে থাকতেন বিধবা আলেয়া বেগম (৪০)। শনিবার ওই বাড়িতেই তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর পূর্বাঞ্চলের যাত্রাবাড়ীতে তিন খুনের ঘটনার দুদিন পরই পশ্চিমাঞ্চলের মিরপুরে এ হত্যাকাণ্ড হলো। যাত্রাবাড়ীতে এক বাড়িতে ঢুকে গৃহকর্তা, তার স্ত্রী এবং মাকে হত্যা করে সন্ত্রাসীরা।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলেয়ার দশম শ্রেণীতে পড়
bdnews24