২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের ঝুলন্ত লাশ

সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 07:54 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

জাবি, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বিশমাইল গেইট এলাকায় খেলার মাঠের পাশের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম। মৃত যুবকের নাম মো. রিয়াজ হোসেন (২৭)। তিনি বিশমাইল এলাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের কোয়ার্টারে বোনের বাসায় থাকতেন। রিয়াজের বোন হেলেনা জাবি স্কুল এবং কলেজের কর্মচারী এবং ভগ্নিপতি খোরশেদ আলম জাবি পরীক্ষা অফিসে চাকরি করেন। রিয়াজের ভাই আকিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (শুক্রবার) রাতে সে (রিয়াজ) রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাগের বশবর্তী হয়ে সে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।" পুলিশ কর্মকর্তা সিরাজুলও বলেন, রিয়াজের পরিবার ঘটনাটিকে আত্মহত্যা বলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫১ ঘ.