২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার ধামরাই উপজেলার দুই সরকারি কর্মকর্তা ও এক ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 07:04 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

সাভার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকার ধামরাই উপজেলার দুই সরকারি কর্মকর্তা ও এক ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে ৫টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-সহকারী পরিচালক জাফর আহম্মেদ বৃহস্পতিবার রাতে ধামরাই থানায় মামলাগুলো দায়ের করেন। আসামিরা হলেন-ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (বর্তমান কর্মস্থল নরসিংদীর শিবপুর উপজেলা) আব্দুস সাত্তার খান, উপজেলা সমবায় কর্মকর্তা লায়লা সরকার (বর্তমান সাভার উপজেলায় কর্মরত), ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মধু, সদস্য মঙ্গল আলী, এনামুল হক, মহিলা সদস্য মাজেদা বেগম ও পাপিয়া আসলাম। মামলার বরাত দিয়ে ধামরাই থানার ওসি এসএম আলমগীর হোসেন জানান, সরকারের ১০০ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় বালিয়া ইউনয়নের ১৩টি প্রকল্পে প্রায় ১০ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়। এরমধ্যে ৫টি প্রকল্প থেকে আসামিরা প্রায় একলাখ চার হাজার টাকা আত্মসাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৬ ঘ.