২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় কিশোরী খুন

ভোলার লালমোহন উপজেলার তারাগঞ্জ গ্রামে শুক্রবার বিকালে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ভোলা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভোলার লালমোহন উপজেলার তারাগঞ্জ গ্রামে শুক্রবার বিকালে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুনা (১১) স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে ওই গ্রামের আবুল কাসেমের মেয়ে। সকালে সে নিখোঁজ হয়েছিল। লালমোহন থানার উপ-পরিদর্শক এনামুল হাসান নিহতের পারিবারের বরাত দিয়ে জানান, সকাল থেকে রুনাকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করছিল। বিকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে তার লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ কর্মকর্তা আরো জানান, মেয়েটির গলায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজন জানিয়েছে জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৩ ঘ.