২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট বেঙ্গল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম)- পুরান ঢাকার সদরঘাট এলাকায় ইস্ট বেঙ্গল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। শুক্রবার রাত ৮টার দিকে এই বহুতল ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তা নিয়ন্ত্রণে আসে রাত ৯টার দিকে। এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী জানায়। ১৪ তলা ওই ভবনটির সপ্তম তলায় আগুন লাগে। ভবনে পোশাক, ঘড়িসহ বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে। ওপরের তলাগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠানের গুদাম রয়েছে। দমকল বাহিনীর পরিচালক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনের সপ্তম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।" ভবনের সপ্তম তলা থেকে ১৪ তলা পর্যন্ত তৈরি পোশাকের কারখানা। ইশরাত গার্মেন্টস নামে ওই কারখানার মালিক জয়নাল হোসেন বলেন, ভবনে আগুনের সূত্রপাত ঘটার পরপরই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এর আগে দমকল বাহিনী নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকল বাহিনীর পাঁচটি ইউনিট আগুন নেভাতে যায়। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মজিবর রহমান বলেন, আগুন লাগার পর বিপণী বিতান থেকে সবাইকে বের করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/এসএইচএ/এসআইটি/এসআইএম/এমআই/২১৫০ ঘ.