ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে একজন যুগ্ম-সচিব এবং ১০ জন উপসচিব পদে রদবদল হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়।
এদের মধ্যে, সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক হিসেবে কর্মরত যুগ্ম-সচিব ইকরামুল হককে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিরীন বেগমকে একই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য বাতিল করা হয়েছে তার অবসর প্রস্তুতিকালীন ছুটি (এলপিআর)।
উপসচিবদের মধ্যে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ইব্রাহিম হোসেন খান, মুনির চৌধুরী, আলী আহসান, ডিএম গোলাম ফারুক, মো. নাসির উদ্দিন, মহিউদ্দিন আহমেদ খান, সৈয়দ নাজমুল হুদা, গৌতম কুমার ভট্টাচার্য, আবু সাদেক ও ইউসুফ আলীকে নবসৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৮৩৫ ঘ.
bdnews24