২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে দুর্ঘটনায় তিনজন নিহত

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকালে ট্রাকের ধাক্কায় অটো রিকশা উল্টে তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 07:59 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার সকালে ট্রাকের ধাক্কায় অটো রিকশা উল্টে তিনজন নিহত হয়েছে। বড় কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিরসরাই থানার ওসি হুমায়ুন কবীর। নিহতরা হলেন- অটো রিকশার যাত্রী নিজাম উদ্দিন (৪০) ও শাহজাহান (৪৫) এবং চালক মো. রাসেল (১৮)। দুর্ঘটনায় আহত হয়েছে চারজন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ওসি কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি পণ্যবাহী ট্রাক বড় কমলদহ এলাকার ভাঙ্গারপুলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে অটো রিকশায় থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়।" দুর্ঘটনায় হতাহতদের মধ্যে চালক ছাড়া বাকি সবাই গাছ কাটা শ্রমিক বলে পুলিশ জানায়। পুলিশ ট্রাকটি আটক করেত পারেনি। লাশ তিনটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় মিরসরাই থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৫৫ ঘ.