২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত কলেজছাত্রীকে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলার এক কলেজ ছাত্রীকে অপহরণের পর ছাত্রলীগ সভাপতির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ভোলা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলার এক কলেজ ছাত্রীকে অপহরণের পর ছাত্রলীগ সভাপতির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রীকে চরফ্যাশন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা কায়সার আহমেদ দুলালের হেফাজতে রাখা হয়েছে বলে জানান চরফ্যাশন থানার ওসি নাছির উদ্দিন মল্লিক। সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে চরফ্যাশন কলেজের ছাত্রী জান্নাতুল মাওয়াকে কলেজপাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে যায় উপজেলা শাখা ছাত্রলীগ সভাপতি মতিন মোল্লাসহ তার সঙ্গীরা। খবর পেয়ে তার পরিবার, স্থানীয় লোকজন এবং পুলিশ মতিন মোল্লার বাড়ি ঘেরাও করে। ঘণ্টা খানেক পরে পুলিশ ও জনতা ভেতরে ঢুকে ওই ছাত্রীকে উদ্ধার করে। স্থানীয়রা জানায়, এর আগে একইভাবে ছাত্রলীগের সাবেক সম্পাদক রাজন এক কলেজ ছাত্রীকে অপহরণ করে বিয়ে করতে বাধ্য করেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২১৩৩ ঘ.