২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে তরুণী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৬

রাজশাহী মহানগরীর নারিকেলবাড়িয়া এলাকায় বুধবার রাতে এক তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

রাজশাহী, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীর নারিকেলবাড়িয়া এলাকায় বুধবার রাতে এক তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই তরুণীর করা মামলায় রাতেই পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি জসিম উদ্দিন। গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মুশরইল এলাকার জাহাঙ্গীর আলম (২৭), স্বপন (২৮), আব্বাস আলী (২৭), কেচুয়াতৈল এলাকার হানিফ (২৪), আমিরুল (২৫) ও কালু ওরফে লিটন (২০)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারের বরাত দিয়ে ওসি সাংবাদিকদের জানান, যশোরের মনিরামপুর গ্রামের এ তরুণী রাজশাহী নগরীর নারিকেল বাড়িয়া এলাকায় তার পালক বাবা ফারুক হোসেনের বাড়ি থাকতেন। বুধবার সন্ধ্যার দিকে বাবার সঙ্গে নগরীর ভদ্রা এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে একদল যুবক তাকে কু-প্রস্তাব দেয়। এতে ফারুক প্রতিবাদ জানালে বিভিন্নভাবে তাদের হয়রানি করে যুবকরা। পরে রাত ১১টার দিকে ছয়জন তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। বাধা দিলে ধর্ষকরা একটি গাছে সঙ্গে ফারুককে বেঁধে রাখে। এ ঘটনায় রাতেই ওই তরুণী বোয়ালিয়া থানায় মামলা করেন। ওসি জসিম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরীক্ষার জন্য তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.