২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের মামলা থেকে ইউএনও'র অব্যাহতি

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলা থেকে রেহাই পেলেন নোয়াখালীর সেনবাগের উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 02:14 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলা থেকে রেহাই পেলেন নোয়াখালীর সেনবাগের উপজেলা নির্বাহী কর্মকর্তা। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মোস্তফা দেওয়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। ২০০৭ সালের ৫ নভেম্বর পল্টন থানায় রাশেদুল ইসলামের স্ত্রী ফারহানা রহমান তানিয়া এ মামলা করেন। রায়ে বিচারক অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে উল্লেখ করে রাশেদুলকে সব অভিযোগ থেকে রেহাই দেন। মামলার বিবরণে জানা যায়, পুলিশের সাবেক অতিরিক্ত মহা পরিদর্শক সহিদুর রহমান ভূইয়ার মেয়ে তানিয়ার সঙ্গে ২০০০ সালের ২১ ডিসেম্বরে রাশেদুলের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে রাশেদুল তানিয়ার উপর চাপ দেয়। বাধ্য হয়ে তাকে ৫ লাখ টাকা দেয় তানিয়া। কিন্তু দাবি করা অর্থ না পেয়ে রাশেদুল তার স্ত্রীকে পিটিয়ে জখম করেন বলে মামলায় অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিবি/এএল/এইচএ/২০০৯ ঘ.