২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূ-ভাগে বিদেশিদের তেল-গ্যাস অনুসন্ধানে বাধা নেই

উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা স্থগিতাদেশ আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 02:07 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা স্থগিতাদেশ আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চ রিটটি খারিজ করে দেয়। এর ফলে ভূ-ভাগে তেল গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের এখন আর পিএসসি চুক্তি করতে বাধা থাকলো না। রিট আবেদনের কারণে ২০০১ সালে হাইকোর্ট পিএসসি চুক্তিতে স্থগিতাদেশ জারি করেছিলো। রিটকারীর পক্ষে শুনানি করেন আব্দুর রেজ্জাক খান। পেট্রোবাংলার পক্ষে ড. কামাল হোসেন। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/২০০০ ঘ.