ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করে বৃহস্পতিবার জাতীয় সংসদে শোকরানা মোনাজাত হয়েছে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বেলা সাড়ে ৩টার দিকে অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ অধিকাংশ সংসদ সদস্য মোনাজাতে অংশ নেন।
মোনাজাতের সময় বঙ্গবন্ধুকন্যা হাসিনাসহ অনেকের চোখেই ছিলো জল। মোনাজাতের পর ১৫ আগস্ট নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাত শেষে স্পিকার বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদের দিনের বাকি কর্মসূচি স্থগিত করেন।
অধিবেশন মুলতবি করা হয় আগামী ২ ফেব্র"য়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার অধিবেশন শুরুর পরই স্পিকার আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "জীবদ্দশায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার দেখে যেতে পেরেছি। এখন শান্তিতে মরতে পারবো। আর কোনো আফসোস থাকবে না।"
বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার প্রথম প্রহরে বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ খুনির দণ্ডাদেশ কার্যকর করা হয়।
স্পিকার বলেন, "দীর্ঘ ৩৪ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের মাধ্যমে প্রমাণিত হয়েছে- আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই।"
"হত্যাকারীদের শাস্তির মাধ্যমে জাতি হয়েছে কলঙ্কমুক্ত", বলেন তিনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স
bdnews24