২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তু লারমার গাড়িবহরে হামলা: প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমার (সন্তু লামা) গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার রাঙামাটিতে পার্বত্য জনসংহতি সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 04:54 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

খাগড়াছড়ি/রাঙামাটি, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমার (সন্তু লামা) গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার রাঙামাটিতে পার্বত্য জনসংহতি সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সমাবেশে বক্তারা বৃহস্পতিবারের মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এ সময় তারা পার্বত্য চুক্তিবিরোধী পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) নিষিদ্ধ ঘোষণারও দাবি জানান। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সভায় যোগ দিতে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে বুধবার সকালে সন্তু লারমার গাড়িবহরে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। সন্তু লারমার গাড়িবহর লক্ষ করে প্রথমে সকাল ১০টায় রাঙামাটি বেতছড়ি, এরপর কাটাপাহাড় এবং সর্বশেষ মাইসছড়ি তিরত