ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী ও বনভূমি রক্ষাসহ পরিবেশ সুরক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার নদীর স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা রোধে দ্রুত ব্যবস্থা নেবে। বালু উত্তোলনে করা হচ্ছে নতুন নীতিমালা। বনে গাছ নিধন ও পাহাড় কাটার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচিতে প্রথমে ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৫টি লিখিত প্রশ্নের মধ্যে তিনি ৩টি এবং বিভিন্ন সম্পূরক প্রশ্নের জবাব দেন।
স্পিকার আবদুল হামিদের দৃষ্টি আর্কষণের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা রোধে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে।
নদীর বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে মাছ ধরার জন্য বেড়া দিয়ে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কথা উল্লে
bdnews24