খাগড়াছড়ি/রাঙামাটি, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে বুধবার সকালে সন্তু লারমার গাড়িবহর লক্ষ করে গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা।
গুলি চালানো ছাড়াও কয়েক দফা হামলাও হয় বলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সফরসঙ্গীরা জানিয়েছেন। বহরে চাকমা রাজা দেবাশীষ রায়ের গাড়িও ছিলো।
তবে হামলায় সফরসঙ্গীদের কয়েকজন আহত হলেও সন্তু লারমা ও দেবাশীষ রায় দুজনই অক্ষত আছেন।
জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এ হামলার জন্য পার্বত্য চুক্তিবিরোধী পাহাড়ি সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছেন।
সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সভায় যোগ দিতে খাগড়াছড়ি যাচ্ছিলেন।
সন্তু লারমা খাগড়াছড়ি পৌঁছে সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে তিন স্থানে গাড়িবহরে হামলা হয়। প্রথমবার হামলাটি হয় রাঙামাটির বেতছড়িতে, দ্বিতীয়বার কাটাপাহাড় এলাকায়। এরপর মাইকছড়ির ত্রিরত
bdnews24