মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে মুরগী ও ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হলেও ভারত থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
ভারতে আবারো হাঁস-মুরগিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) দেখা দেওয়াতেই মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
এ ব্যাপারে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হতে পারে বলে নিশ্চিত করেছেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান।
তিনি জানিয়েছেন, এ ধরণের একটি প্রস্তাব বর্তমানে প্রক্রিয়াধীন। মন্ত্রী ও সচিবের অনুমোদনক্রমে বুধবারই একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া হতে পারে।
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দেশে মুরগীর মাংস ও ডিমের চাহিদা পূরণ এবং এসবের বাজার মূল্য নিয়ন্ত্রণে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় স
bdnews24