ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর উত্তরায় রোববার রাতে এক বাস দুর্ঘটনায় ইজতেমা ফেরত চার নারী মুসুল্লি নিহত হয়েছে।
আহত আরো ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা থানার ওসি খন্দকার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে উত্তরা- আশুলিয়া বেড়িবাধের আহসানিয়া হাসপাতালের সামনে মনজিল পরিবহনের একটি বাস ঘুরাতে গিয়ে রাস্তা থেকে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলে বাস চাপা পড়ে ৪জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আহত ১০জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা অঞ্চলের উপ-পুলিশ কমিশনার মো. মিশারুল আরিফ জানান, নিহতদের মধ্যে একজনের নাম সালেহা বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২৩১৩ ঘ.
bdnews24