শরীয়তপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে শনিবার রাতে অজ্ঞাত এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জেলার ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও গ্রামের হানিফার ভিটা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ডামুড্যা থানার ওসি আবদুল কাদের ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, "স্থানীয় লোকজন লাশটি দেখে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। তার পরনে ছিল লাল রংয়ের সালোয়ার-কামিজ।"
ধর্ষণের পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
ওসি জানান, এ ব্যাপারে ডামুড্যা থানার উপ পরিদর্শক (এসআই) বিরাজ কুমার কর্মকার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24