২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকা: হাইকোর্টের আদেশ স্থগিত

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বর্তমান পরিচালনা পর্যদের কাছে দায়িত্বভার হস্তান্তরে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 11:09 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বর্তমান পরিচালনা পর্যদের কাছে দায়িত্বভার হস্তান্তরে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ এসেছে। প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোজাম্মেল হোসেন রোববার হাইকোর্টের আদেশ এক সপ্তাহের জন্য স্থগিত করেন। এ সময়ের মধ্যে কাজী ফারুককে নিয়মিত আপিল করার জন্যও বলেন চেম্বার বিচারপতি। গত ১৯ জানুয়ারি হাইকোর্ট মিরপুরে প্রশিকার প্রধান কার্যালয়ের দায়িত্ব প্রতিষ্ঠানের বর্তমান পরিচালনা পর্ষদকে বুঝিয়ে দিতে সরকারকে নির্দেশ দেয়। এরপর গত শনিবার পুলিশ বর্তমান পরিচালনা পর্ষদকে কার্যালয় বুঝিয়ে দিলে ১১ দিন পর কার্যালয়টি খোলে। কাজী ফারুক ও বর্তমান পরিচালনা পর্ষদের সমর্থকদের সংঘাতের পর গত ১২ জানুয়ারি পুলিশ প্রশিকা ভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলো। গত বছরের মে মাসের দিকে সংস্থাটির প্রতিষ্ঠাতা কাজী ফারুক আহমেদকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয় পরিচালনা পর্ষদ। তবে পাল্টা একটি সভা করে কাজী ফারুক নিজেকে চেয়ারম্যান দাবি করেন। এ নিয়ে আদালতেও যান তিনি। এরপর থেকে দুই পক্ষের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৭০০ ঘ.