২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্বাসন কেন্দ্রের ৪ শিশুর পলায়ন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়িতে অবস্থিত দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের চার শিশু শুক্রবার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 04:05 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

গাজীপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কোনাবাড়িতে অবস্থিত দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের চার শিশু শুক্রবার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এরা হলো- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকার শাকিল আহম্মেদ (১০), সদর উপজেলার মির্জাপুরের মো. আক্তার হোসেন (১২), রাজশাহীর গোমস্তাপুরের খোসালপাড়ার মো. নেছার আহম্মেদ (১২) এবং ঢাকার মোহাম্মদপুর এলাকার আবু সাঈদ (১২)। এ ঘটনায় কেন্দ্রের উপ-সহকারী পরিচালক মো. আ. জলিল শনিবার দুপুরে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে সাংবাদিকদের জানান জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০২ ঘ.