গাজীপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর যৌতুকবিহীন ১৪০টি বিয়ে হয়েছে।
ধর্মীয় মতে বর-কনে ও তাদের অভিভাবকের সম্মতি ও উপস্থিতিতে বায়ান মঞ্চের পাশে বিয়ে পড়ান ভারতের দিল্লি থেকে আসা মাওলানা জোবায়েরুল হাসান।
ইজতেমার মুরব্বি (নেতা) মো. গিয়াস উদ্দিন জানান, বিয়ের পর উপস্থিত মুসুল্লিদের খেজুর দিয়ে মিষ্টিমুখ করানো হয়।
বিয়ের আগে বয়ান মঞ্চে এসে এ সংক্রান্ত জিম্মাদারের কাছে নাম লেখাতে হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24